ভাসানচরে সিলিন্ডার বিস্ফোরণ: দগ্ধ এক শিশুর মৃত্যু 

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঘটনায় দুই পরিবারের ৯ জন অগ্নিদগ্ধ হয়েছেন। অগ্নিদগ্ধদ ৭ জনকে শনিবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা পৌনে ৬ টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ এন্ড প্লাস্টিক সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়। দগ্ধদের মধ্যে  রাসেল নামে এক শিশুকে মৃত ঘোষণা করেছেন চিকিৎসকরা।

গুরুতর আহতরা হলেন- মুবাসসারা (৪), রোসমিনা (৫), রবি আলম (৫) আমেনা খাতুন (২৪), সোহেল (৫) ও জোবায়দা। আহতদের মধ্যে ৫ জনই শিশু। তাদের সবার শরীর ২৫ থেকে ৬০ শতাংশ পুড়ে গেছে। অগ্নিদগ্ধদের মধ্যে আমেনা খাতুন ব্যতিত সবার শ্বাসনালী পুড়ে গেছে। 

জানা গেছে, শনিবার সকাল সোয়া ৮টার দিকে ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পের ৮১নম্বর ক্লাস্টারে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ৯জন অগ্নিদগ্ধ হন। প্রথমে তাদের ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর গুরুত্বর অবস্থায় সাত জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ এন্ড প্লাস্টিক সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়।