শুটিং সেটে মার খেলেন নায়িকা!

তিনি ব্ল্যাকবেল্টার। কেবল ব্ল্যাকবেল্টার নন, তিনি একজন বিখ্যাত ব্ল্যাক বেল্টায়ের কন্যাও। ক্যারাটে শিক্ষাগুরু দেবাশিস মণ্ডলের কন্যা দিব্যানী মণ্ডল সম্প্রতি অভিনয় করছেন ‘ফুলকি’ ধারাবাহিকে। এতে এক বক্সারের চরিত্রে অভিনয় করছেন তিনি। যে বক্সিং করে কুপোকাত করে দিতে পারে দুষ্টু লোককে।

Divyani Mondal 2

ডামি ছাড়া মারামারির দৃশ্যে অভিনয় করেন দিব্যানী। মারামারির দৃশ্যে অপরদিকের অভিনেতাদের নিজেই ঘায়েল করতে পারেন। কেবল তাই নয়, তিনি মারও খান। বক্সিং করার সময় যেহেতু মুখে ঘুষি মারতে হয়, তাই বাস্তব জীবনের কিছু প্রশিক্ষিত বক্সারের থেকে ঘুষি খেয়েছেন দিব্য়ানী। বিষয়টি হাসতে হাসতে শেয়ার করেন অভিনেত্রী। জানিয়েছেন, এই ধরনের স্টান্ট করতে দেখা যায় মূলত পুরুষদের। কিন্তু ধারাবাহিক তো নারীকেন্দ্রিক। ফলে এখানে হিরো নায়িকাই।

অভিনেত্রী বললেন, সারাদিন আমাকে ৫টা ফাইট করতে হয়েছে বক্সিংয়ে। একটা ফাইটই দেড় ঘণ্টা ধরে চলে। অপরদিকে যারা আমার সঙ্গে সিনগুলো করছিলেন তারা সকলে পেশাদার বক্সার। অভিনয়ে কতখানি সংযত হয়ে মারামারি করতে হয়, তারা সেটা জানেন না। তাই আমাকে মুখে মার খেতে হয়েছে খুব। আমিও মেরেছি। প্রত্যেকজন পেশাদার বক্সার আমার হাতে মার খেয়েছে কোনও না কোনও শুটে।