কনসার্টে নিয়ে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ অভিযোগে ফাহিম হাসান দিহান নামের একজনকে গ্রেপ্তার করেছে র্যাব। রাজধানী ঢাকার খিলক্ষেত থানার পাতিরা এলাকা থেকে রবিবার (২৫ ফেব্রুয়ারি) রাতে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-১ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) সহকারী পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান এ তথ্য জানান।
র্যাব জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে দিহান ওই তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাকে নারায়ণগঞ্জ জেলা রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
গত ৩ ফেব্রুয়ারি রাতে পূর্বাচলের ময়েজ উদ্দিন চত্বরে একটি কনসার্টে ধর্ষণের এ ঘটনা ঘটে। গত ১২ ফেব্রুয়ারি নারী ও শিশু নির্যাতন দমন আইনে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।