সম্প্রতি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। প্রতিষ্ঠানটিতে ভিডিও এডিটর পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ১ মার্চ পর্যন্ত আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠান: বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
পদ: ভিডিও এডিটর।
পদসংখ্যা: ১টি।
শিক্ষাগত যোগ্যতা: যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ফিল্ম স্টাডিজ, সিনেমাটোগ্রাফি বা সংশ্লিষ্ট ক্ষেত্রে বিএস ডিগ্রি।
অতিরিক্ত যোগ্যতা: ডিজিটাল প্রযুক্তি এবং সম্পাদনা সফটওয়্যার প্যাকেজে দক্ষতা (অ্যাভিড মিডিয়া কম্পোজার, এডিউস, প্রিমিয়ার, লাইটওয়ার্কস, আফটার ইফেক্টস এবং ফাইনাল কাট, অ্যাডোব ফটোশপ এবং ইলাস্ট্রেটর)।
অভিজ্ঞতা: মিডিয়া শিল্পে ভিডিও সম্পাদক হিসাবে কাজের অভিজ্ঞতা।
বেতন: আলোচনা সাপেক্ষে।
অন্যান্য সুযোগ-সুবিধা: ফেডারেশনের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা দেয়া হবে।
চাকরির ধরন: ফুলটাইম।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ।
কর্মস্থল: ঢাকা (মতিঝিল)
আবেদনের নিয়ম: আগ্রহীরা এই লিংকের মাধ্যমে বিস্তারিত জানতে ও আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়: ১ মার্চ ২০২৪।
সূত্র: বিডিজবস।