ম্যানেজার নিচ্ছে যমুনা গ্রুপ, কর্মস্থল ঢাকার বাইরে

  • ইলেকট্রনিক্স প্রোডাক্টস বিভাগে জোনাল ম্যানেজার পদে একাধিক জনবল নেবে যমুনা ইলেকট্রনিক্স
  • আবেদনকারীকে কমপক্ষে ৭ বছরের অভিজ্ঞতা থাকতে হবে
আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৪, ১০:১০ এএম

সম্প্রতি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে শীর্ষ স্থানীয় প্রতিষ্ঠান যমুনা গ্রুপের অন্যতম প্রতিষ্ঠান যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস লিমিটেড। প্রতিষ্ঠানটিতে ইলেকট্রনিক্স প্রোডাক্টস (ফ্রিজ, এসি, টিভি এবং হোম অ্যাপ্লায়েন্সেস) বিভাগে জোনাল ম্যানেজার পদে একাধিক জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ২৩ মার্চ পর্যন্ত আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠান: যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস লিমিটেড।

বিভাগ: ইলেকট্রনিক্স প্রোডাক্টস (ফ্রিজ, এসি, টিভি এবং হোম অ্যাপ্লায়েন্সেস)।

পদ: জোনাল ম্যানেজার।

 

পদসংখ্যা: ১০টি।

শিক্ষাগত যোগ্যতা: যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক/সম্মান ডিগ্রি

অতিরিক্ত যোগ্যতা: ইলেকট্রনিক যন্ত্রপাতি/গৃহস্থালি যন্ত্রপাতি, কোম্পানির গ্রুপ, সিমেন্ট শিল্প, ইস্পাত, বৈদ্যুতিক তার/কেবল ব্যবসায়িক এলাকায় অভিজ্ঞতা থাকতে হবে।

অভিজ্ঞতা: কমপক্ষে ৭ বছর।

বেতন: প্রতিযোগিতামূলক পারিশ্রমিক (আলোচনা সাপেক্ষে)।

অন্যান্য সুযোগ-সুবিধা: মোবাইল বিল, পারফরম্যান্স বোনাস, প্রতিবছর বেতন পর্যালোচনা, বছরে ২টি উৎসব বোনাস, টি/এ,ডি/এ, বিক্রয়ের উপর আকর্ষণীয় প্রণোদনাসহ কোম্পানির নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা দেয়া হবে।

চাকরির ধরন: ফুলটাইম।

প্রার্থীর ধরন: নারী-পুরুষ।

প্রার্থীর বয়স: ৩২ থেকে ৩৬ বছর।

কর্মস্থল: বরিশাল, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম, কক্সবাজার, কুষ্টিয়া, নরসিংদী, নোয়াখালী, রাজশাহী, রংপুর।

আবেদনের নিয়ম: আগ্রহীরা এই লিংকের মাধ্যমে বিস্তারিত জানতে ও আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ২৩ মার্চ ২০২৪।

সূত্র: বিডিজবস।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত