দ্বাদশ জাতীয় সংসদের ৫০টি সংরক্ষিত নারী আসনে বিজয়ীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তির মাধ্যমে ৫০ সংরক্ষিত সংসদ সদস্যের নামের তালিকা প্রকাশ করে ইসি।
নারী আসনে দ্বাদশ জাতীয় সংসদ মহিলা আসন নির্বাচন ২০২৪ এর রিটার্নিং কর্মকর্তা ও যুগ্মসচিব (প্রশাসন ও অর্থ) মো. মনিরুজ্জামান তালুকদার ওই বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন।
ইসি প্রকাশিত তালিকা দেখতে এখানে ক্লিক করুন
এতে বলা হয়েছে, নির্ধারিত সময়ে (২৫ ফেব্রুয়ারি, বিকেল ৪টা) কোনো প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার না করায় জাতীয় সংসদ (সংরক্ষিত মহিলা আসন) নির্বাচন আইন ২০০৪ এর ধারা ১২ এর উপধানা (১) অনুশারে প্রার্থীগণের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হলো।
এর আগে গত রবিবার (২৫ ফেব্রুয়ারি) সংরক্ষিত নারী আসনে কোন প্রার্থীই মনোনয়ন প্রত্যাহার না করায় সবাইকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়। ওইদিন ছিল নারী আসনের প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন।
নির্বাচনের বিধি অনুযায়ী, সরাসরি ভোটে জয়ী দলগুলোর আসন সংখ্যার অনুপাতে নারী আসন বণ্টন করা হয়। জোট শরিক ও স্বতন্ত্র প্রার্থীদের সমর্থনে ৪৮টি সংরক্ষিত নারী আসনে প্রার্থী মনোনয়ন দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। বিরোধী দল জতীয় পার্টি মনোনয়ন দিয়েছে ২টি আসনে।