দেশ রূপান্তরে সংবাদ প্রকাশ

সেই হাসপাতাল ভবনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অভিযান

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের একটা টিম শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের বিপরীত পাশে অবস্থিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্স টাওয়ারে ঝটিকা অভিযান চালিয়েছে। একই টিম কলেজ গেট এলাকার আশেপাশে আরও কয়েকটি হাসপাতালেও অভিযান চালায়। অভিযানে নেতৃত্ব দেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) ডা. আবু হোসেন মো. মইনুল আহসান।

অভিযানের পর গণমাধ্যমের সঙ্গে কথা বলেন ডা. আবু হোসেন মো. মইনুল আহসান। তিনি বলেন, এই অভিযানে পরিচালিত হাসপাতালের কোনোটাতেই সন্তোষজনক মানদণ্ড আমরা পাইনি। বিশেষজ্ঞ চিকিৎসক ও পাওয়া যায়নি, কোনো অপারেশন সেণ্টারও পাওয়া যায়নি।

এর আগে গতকাল সোমবার দেশ রূপান্তরের অনলাইনে 'এক ভবনেই ১৪ হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার, হয়রানির ভয়াল চিত্র' শিরোনামে সংবাদ প্রকাশ হয়। এরপর আজ স্বাস্থ্য অধিদপ্তরের একটা টিম মুক্তিযোদ্ধা কমপ্লেক্স টাওয়ারে স্থাপিত বিভিন্ন হাসপাতালে অভিযান চালায়।