চাকরি দিচ্ছে টিআইবি, বেতন দেড় লাখের বেশি

সম্প্রতি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। প্রতিষ্ঠানটি বাংলাদেশে প্রমোটিং গুড গভর্নেন্স অ্যান্ড ইন্টেগ্রিটি ইন দ্য এনার্জি সেক্টর ইন বাংলাদেশ প্রকল্পে কো-অর্ডিনেটর (এনার্জি গভর্নেন্স) পদে জনবল নিয়োগ দেবে। আগ্রহীরা আগামী ২ মার্চ পর্যন্ত আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠান: ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

প্রকল্প: প্রমোটিং গুড গভর্নেন্স অ্যান্ড ইন্টেগ্রিটি ইন দ্য এনার্জি সেক্টর ইন বাংলাদেশ।

পদ: কো-অর্ডিনেটর (এনার্জি গভর্নেন্স)।

পদসংখ্যা: ১টি।

শিক্ষাগত যোগ্যতা: যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে এনার্জি, অর্থনীতি, ডেভেলপমেন্ট স্টাডিজ, জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট, ক্লাইমেট চেঞ্জ, গভর্নেন্স অ্যান্ড পাবলিক পলিসি, সমাজবিজ্ঞান, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, আইন, পরিসংখ্যানে স্নাতকোত্তর ডিগ্রি।

শিক্ষাজীবনে কোনো পরীক্ষায় তৃতীয় শ্রেণি/বিভাগ বা সমমানের জিপিএ/সিজিপিএ গ্রহণযোগ্য নয়

অতিরিক্ত যোগ্যতা: নেতৃত্বের সক্ষমতা থাকতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় যোগাযোগে সাবলীল হতে হবে। কোয়ান্টিটেটিভ ডেটা প্রসেসিং ও অ্যানালাইসিসে দক্ষ হতে হবে। সমস্যা সমাধানের সক্ষমতা থাকতে হবে। এমএস অফিস অ্যাপ্লিকেশনের কাজ জানতে হবে। ।

অভিজ্ঞতা: অন্তত ৮ বছর। ম্যানেজারিয়ার পদে অন্তত ৫ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন: মাসিক বেতন ১,৭৭,১০৪ টাকা।

অন্যান্য সুযোগ-সুবিধা: কোম্পানির নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা দেয়া হবে।

চাকরির ধরন: চুক্তিভিত্তিক ।

কর্মস্থল: ঢাকা।

আবেদনের নিয়ম: আগ্রহীরা এই লিংকের মাধ্যমে বিস্তারিত জানতে ও আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ২ মার্চ ২০২৪।

সূত্র: টিআইবি ওয়েবসাইট।