জামালপুরে কাগজের কার্টুন বক্স থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৮ফেব্রুয়ারি) উপজেলার চরকালিকাপুর এলাকার বাঁধের মাথা ব্রিজের পাশ থেকে নবজাতকটির মরদেহ উদ্ধার করা হয়। 

স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরের দিকে মোটা কাগজের কার্টুন বক্স পড়ে থাকতে দেখে স্থানীয়রা। কার্টুনটি দেখে স্থানীয়দের সন্দেহ হওয়ার পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ওই বক্স থেকে নবজাতকের মরদেহ উদ্ধার করেছে। 

দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস বলেন, ‘নবজাতকের লাশটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। মৃত নবজাতকটির কোনো পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনায় অপমৃত্যুর মামলার প্রস্তুতি চলছে’।