গানের বাইরে শাকিলা জাফর একজন বিশাল মনের মানুষ- এমনটাই মনে করেন জনপ্রিয় গায়ক আসিফ আকবর। ফেসবুকে এক পোস্টে আসিফ আকবর এ কথা জানিয়েছেন।
স্মৃতি থেকে আসিফ লিখেছেন, রামপুরা থেকে মগবাজার বাসা শিফট করে প্রতিবেশি পেয়েছি শ্রদ্ধেয় শাকিলা জাফর আপাকে। ভদ্রমহিলা অসম্ভব মায়াবতী , মূহুর্তের মধ্যে আপন করে নেয়ার আশ্চর্য ক্ষমতা উনার। শাকিলা আপার রান্না করা খিচুড়ী খুব ফার্স্টক্লাস।
ভারতেও শাকিলা জাফরের আতিথেয়তা পেয়েছেন উল্লেখ করে আসিফ বলেন, এবার দিল্লী গিয়ে আপার বাসায় ছয় বন্ধু মিলে দুপুরে খাবার খেলাম। সবার জন্য গিফট কিনে রেখেছিলেন তিনি। আপার বাসায় ঢুকে সালাম করতেই তিনি আমাকে জড়িয়ে ধরে অনেক কাঁদলেন, আদর ও দোয়া করলেন। সম্প্রতি পবিত্র ওমরাহ্ পালন করে এসেছেন। হাঁটুতে অপারেশন হয়েছে, এখন কিছুটা সুস্থ্য আছেন।
শাকিলা জাফরের উদারতা নিয়ে বলতে গিয়ে আসিফের ভাষ্য, গানের বাইরে শাকিলা আপা বিশাল মনের মানুষ। গান নিয়ে কথপোকথন উল্লেখ করতে চাইনা। তিনি আমার পরিবারকে স্নেহ করেন। ব্যবহারের দিক থেকে ইন্ডাস্ট্রিতে অনন্য এক উদাহরণ তিনি। আজ (গতকাল) শাকিলা আপার জন্মদিন। শুভ জন্মদিন আপা। আপনাকে অনেক ভালোবাসি। ভালোবাসা অবিরাম…।