কারও নাম উল্লেখ না করে সংগীতশিল্পী আসিফ আকবর তার ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। বৃহস্পতিবার (৬ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে আসিফ আকবর লেখেন, ‘দেশের গ্রেট প্লেয়ার হিসেবে তার প্রতি সিমপ্যাথি ছিল। আসলে সে খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট। বিলম্বিত বোধোদয়ের জন্য আমি লজ্জ্বিত, দুঃখিত, ক্ষমাপ্রার্থী।’ তবে স্ট্যাটাসে কারও নাম উল্লেখ না করলেও অনেকেরই স্পষ্ট ধারণা সেটি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানকে ইঙ্গিত করেই লেখা হয়েছে।
সংক্ষিপ্ত এই স্ট্যাটাস প্রকাশের পরপরই তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। আসিফ আকবর অতীতেও বিভিন্ন সমসাময়িক বিষয় নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের মতামত প্রকাশ করেছেন। এবারও তার এই বক্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই এটিকে তার ব্যক্তিগত অবস্থানের প্রকাশ হিসেবে দেখছেন, আবার কেউ কেউ বিষয়টি নিয়ে ভিন্নমতও প্রকাশ করছেন।
এদিকে সাকিব আল হাসানকে ঘিরে সম্প্রতি আরও একটি ঘটনা আলোচনায় আসে। বুধবার (৫ আগস্ট) রাত ৯টার দিকে মাগুরা শহরের কেশব মোড় এলাকায় অবস্থিত তার পৈতৃক বাড়িতে ইট-পাটকেল নিক্ষেপ, ককটেল সদৃশ বস্তু ছোড়া এবং অগ্নিসংযোগের চেষ্টা চালায় দুর্বৃত্তরা।
স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, হামলাকারীরা বাড়ির প্রধান ফটকে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করে। এতে গেটের ওপরের অংশে পোড়ার দাগ পড়ে। পাশাপাশি ইট-পাটকেল নিক্ষেপে বাড়ির কয়েকটি জানালার কাচ ভেঙে যায়। তবে আগুন দ্রুত নিভে যাওয়ায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
দেশে নিষিদ্ধ আফগান নারী ফুটবলারদের প্রবাসে লড়াই
ঠাকুরগাঁও ১১ দলের স্মারকলিপি
পরীক্ষার্থী ১, দায়িত্বে ১৭ জন