রাজধানীর বেইলিরোডে কাচ্চি ভাই রেস্টুরেন্টে আগুনের ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। এদের মধ্যে অন্তত ৬ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাতে ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদেরকে ঢাকা মেডিকেলে নিয়ে আসে।
আহতরা হলেন, শাকিল (২৪), উজ্জল (২৩), জোবায়ের (২১), ওমর ফারুক (৪৩), শাকিল (২২) ও জুয়েল (৩০)।
চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, আগুন লাগা ওই ভবনের বিভিন্ন তলায় আটকে পড়েছিলেন তারা। যখন আগুন দেখতে পান তখন তাড়াহুড়া করে বিভিন্নভাবে সেখান থেকে নামতে গিয়ে আহত হয়েছেন তারা। তাদেরকে জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে।