ফাইনালেও টস জিতলেন তামিম, বরিশাল নিয়েছে বোলিং

প্লে অফের দুই ম্যাচের মতই বিপিএলের ফাইনালের টস ভাগ্যও পক্ষে এলো তামিম ইকবালের। টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। উইকেটে শুরুতে বোলারদের জন্য থাকা সুবিধা কাজে লাগাতে চান তিনি। ফাইনালের ম্যাচে একাদশে কোন বদল আনেনি বরিশাল।

শুক্রবার মিরপুরে ফাইনালে টস জিতে তামিম বলেন,  'সাধারণত এই উইকেটে প্রথম ইনিংসে বোলিং ভালো হয়। সেটা কাজে লাগিয়ে তাদের নাগালের মধ্যে আটকে রাখতে চাই।'

টস হারলেও হতাশ নন লিটন দাস। তিনি বলেন টস হারলেও আগে রান করে প্রতিপক্ষকে চাপে ফেলতে চান তারা। শিরোপা জেতার মঞ্চে মোস্তাফিজুর রহমানকে ফিরে পেয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তিনি ফেরায় মুশফিক হাসানকে বাইরে থাকতে হচ্ছে।

ফরচুন বরিশাল: তামিম ইকবাল, সৌম্য সরকার,  ডেভিড মিলার, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, জেমস ফুলার, কাইল মেয়ার্স, তাইজুল ইসলাম, ওবেদ ম্যাককয়, মোহাম্মদ সাইফুদ্দিন। 

কুমিল্লা ভিক্টোরিয়ান্স: লিটন দাস, সুনিল নারাইন, তাওহীদ হৃদয়, মাহিদুল ইসলাম অঙ্কন, জনসন চার্লস, আন্দ্রে রাসেল, মঈন আলি, মোস্তাফিজুর রহমান, তানভীর ইসলাম, রোহানাত দৌলা বর্ষণ।