মেসিদের প্রতিপক্ষ সেই ন্যাশভিলে

২০১৮ সালে প্রতিষ্ঠার পর গত মৌসুমের আগ পর্যন্ত কোনো সাফল্য ছিল না মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাব ইন্টার মায়ামির। ফুটবলের জাদুকর লিওনেল মেসি যোগ দেওয়ার পর ভাগ্যের বদল হয় মায়ামির। গেল মৌসুমে লিগস কাপ জিতে নিজেদের ইতিহাসের প্রথম শিরোপা জেতে ক্লাবটি। মায়ামি লিগস কাপ জিতেছিল ন্যাশভিলেকে টাইব্রেকারে হারিয়ে। এবার কনকাকাফ চ্যাম্পিয়নস কাপে সেই ন্যাশভিলেকেই পেল মায়ামি। ৭ মার্চ (বাংলাদেশ সময় ৮ মার্চ সকালে) ন্যাশভিলের মাঠে প্রথম লেগ এবং দ্বিতীয় লেগে ১৫ মার্চ ঘরের মাঠে খেলবেন মেসিরা।

এর আগে আজ বাংলাদেশ সময় গভীর রাতে (সাড়ে তিনটা) মাঠে নামছেন মেসি-সুয়ারেজরা। মেজর লিগ সকারে মৌসুমে নিজেদের তৃতীয় ম্যাচে মায়ামি মুখোমুখি হবে ওরল্যান্ডো সিটির।