দাওয়াত পাননি জায়েদ খান, বললেন ‘এটা তাদের ব্যর্থতা’

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির পিকনিকে দাওয়াত পাননি জায়েদ খান। তিন তিনবার নির্বাচিত হয়েও দাওয়াত না পাওয়ায় অবাক হয়েছেন এই অভিনেতা। 

শনিবার দুপুরে জায়েদ খান দেশ রূপান্তরকে বলেন, আমি তিন তিনবার নির্বাচিত সাধারণ সম্পাদক। অথচ শিল্পী সমিতির পিকনিকে আমাকে কোনো কার্ড পাঠানো হয়নি৷ বিষয়টি সংকীর্ণ মানসিকতার পরিচয় দেয় বর্তমান কমিটি। 

আলোচিত এই অভিনেতা বলেন, যদিও এই কমিটি গত দুই বছর ধরে কোনো কাজ করেনি৷ একটা পিকনিক আয়োজন করেছে, সেখানেও আমাকে কার্ড পাঠাতে পারতো। সেটা করেনি তারা। এটাকে তাদের ব্যর্থতা বলবো আমি। 

আজ শনিবার ঢাকার অদূরে বিরুলিয়ায় চলচ্চিত্র শিল্পী সমিতির পিকনিক আয়োজন করা হয়েছে৷