ফিনিক্স ইনস্যুরেন্সের শাখা ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত

সম্প্রতি ফিনিক্স ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড এর শাখা ব্যবস্থাপক সম্মেলন ঢাকায় অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানের উদ্বোধন করেন কোম্পানির চেয়ারম্যান মোহাম্মেদ শোয়েব। তিনি ২০২৩ সালের ব্যবসা উন্নয়নের জন্য শাখা ব্যবস্থাপক এবং কর্মকর্তাদের মাঝে পুরস্কার বিতরণ করেন। তিনি কোম্পানির সার্বিক উন্নয়নে সন্তুষ্টি প্রকাশ করেন এবং সকল কর্মকর্তা এবং কর্মচারীদের ধন্যবাদ জানান।

কোম্পানির মিখ্য নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক মো. জামিরুল ইসলাম তার বক্তব্যে কোম্পানির উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য সবাইকে নিষ্ঠার সাথে কাজ করে যাওয়ার আহ্বান জানান।

সম্মেলনে বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান মানজুরুল হক, স্বতন্ত্র পরিচালক জাবেদ হোসেন, স্বতন্ত্র পরিচালক ইফতেখারুল ইসলাম, উপদেষ্টা লে. জেনারেল (অব.) সাজ্জাদুল হক, কনসালটেন্ট এ এফ কিউ এম সিরাজুল ইসলাম, কনসালটেন্ট মো. মনিরুল ইসলাম, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এবং কোম্পানি সচিব মো. রফিকুর রহমান।

সম্মেলনে কোম্পানির প্রধান কর্যালয়ের কর্মকর্তাবৃন্দ এবং শাখা ব্যবস্থাপকবৃন্দ উপস্থিত ছিলেন।