বিশ্বব্যাপী স্যানিটেশন সমস্যা সমাধানে প্রথমবারের মতো শুরু হলো টয়লেট কনফারেন্স

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৪৫ পিএম

'দ্য ফিউচার অব স্যানিটেশন' প্রতিপাদ্যে টয়লেট কনফারেন্স ২০২৫ ঢাকায় শুরু হয়েছে। হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকা-তে অনুষ্ঠিত এই দুই দিনব্যাপী সম্মেলনটি স্যানিটেশন খাতে বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলা ও উদ্ভাবনী সমাধান খোঁজার জন্য ইন্ডাস্ট্রি বিশেষজ্ঞ, শিক্ষাবিদ, নীতিনির্ধারক, উন্নয়ন সহযোগী ও গবেষকদের জন্য একটি বৈশ্বিক প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে। 

উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথিবৃন্দের মাঝে ছিলেন বাংলাদেশস্থ নেদারল্যান্ডস দূতাবাসের হেড অব মিশন আন্দ্রে কার্সটেন্স, ওয়াটার এইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর হাসিন জাহান, সুইডেন দূতাবাসের মহামান্য রাষ্ট্রদূত নিকোলাস উইকস, ইউনিসেফ-এর প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স ও ওয়ার্ল্ড টয়লেট অর্গানাইজেশনের প্রতিষ্ঠাতা জ্যাক সিম জুয়েক ওয়া। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি কর্মকর্তা, জাতীয় ও আন্তর্জাতিক প্রতিনিধি, উন্নয়ন ও বেসরকারি খাতের প্রতিনিধি এবং প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ অংশগ্রহণ করেন। 

অনুষ্ঠানে উদ্ভাবনী প্রযুক্তি এবং জলবায়ু স্থিতিস্থাপক স্যানিটেশন বিষয়ে প্রথম প্লেনারি সেশনে মূল বক্তব্য প্রদান করেন সিডনি বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট ফর সাসটেইনেবল ফিউচারের অধ্যাপক জুলিয়েট উইলেটস এবং স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ থেকে ইমেরিটাস অধ্যাপক ফিরোজ আহমেদ। স্যানিটেশন ফাইন্যান্সিং এবং প্রাইভেট সেক্টর এনগেজমেন্ট নিয়ে পরিচালিত দ্বিতীয় প্লেনারি সেশনে, এসএনবির  গ্লোবাল হেড অফ ওয়াটার অ্যান্টোয়েনেট কোমে এবং এসএটিও (এশিয়া)-এর মার্কেটিং লিডার আনান্দিতা কক্কর মূল বক্তব্য প্রদান করেন। ইভেন্টে একই সাথে স্যানিটেশন ফাইন্যান্সিং, জলবায়ু-সহনশীল স্যানিটেশন, লিঙ্গ সমতা, শারীরিক ও মানসিক প্রতিবন্ধিতা এবং সামাজিক অন্তর্ভুক্তি, উদ্ভাবনী প্রযুক্তি এবং ব্যক্তিগত-খাতের সম্পৃক্ততার মতো বিষয়গুলি নিয়ে একাধিক কারিগরি সেশনও পরিচালিত হয়। 

এই সম্মেলন গ্লোবাল সাউথের সরকারি প্রতিনিধিদের জন্য একটি অনন্য সুযোগ তৈরি করছে, যেখানে তারা স্যানিটেশন খাতে বেস্ট প্র্যাকটিসগুলির পাশাপাশি নীতি নির্ধারণ এবং উন্নয়ন কৌশল সবার সামনে উপস্থাপন করতে পারছেন। 'টয়লেট কনফারেন্স ২০২৫' স্যানিটেশন খাতের বিদ্যমান চ্যালেঞ্জগুলো তুলে ধরার পাশাপাশি উদ্ভাবনী সমাধান প্রচারে কাজ করবে। এটি গ্লোবাল সাউথের দেশগুলোর জন্য পানি, স্যানিটেশন ও হাইজিন (ওয়াশ)-এর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি প্রদর্শনের প্ল্যাটফর্ম হিসেবে ভূমিকা রাখবে। সম্মেলনটি স্থানীয় ও আন্তর্জাতিক

×
সর্বশেষ সর্বাধিক পঠিত