বউকে ‘সুখী’ করতে পারলেন না কাঞ্চন, শ্রীময়ী বললেন, ‘সুপার ফ্লপ’! 

বিয়ে করেছেন কাঞ্চন মল্লিক এবং শ্রীময়ী চট্টরাজ। সব আলোচনা, চর্চা, নিন্দা, কটাক্ষকে বুড়ো আঙুল দেখিয়ে জীবনের নতুন অধ্যায় শুরু করলেন তারা। কাঞ্চন এবং শ্রীময়ীর বিয়ের একটি ভিডিও প্রকাশ্যে এসেছে সেখানে তাদের বিয়ে করতে করতেই গান গাইতে দেখা যাচ্ছে।

ভিডিওতে মুখোমুখি বসে থাকতে দেখা যাচ্ছে কাঞ্চন এবং শ্রীময়ীকে। নেপথ্যে পুরোহিত মন্ত্র পড়ছেন। কাঞ্চন সেগুলো মন দিয়ে বলার চেষ্টা করছেন। অন্যদিকে মনের আনন্দে গলা ছেড়ে গান ধরেছেন শ্রীময়ী। তিনি বিয়ের আনন্দে গেয়ে ওঠেন ‘চোখে চোখে এত কথা...’ নতুন বউয়ের মুখে এই গান শুনে লজ্জায় লাল হয়ে যান কাঞ্চন। কিন্তু শ্রীময়ী যখন তাকেও গান গাইতে বলেন তখন তিনি মোটেই গান নাম উল্টে লজ্জা পান। সেটা দেখেই মশকরা করে শ্রীময়ী চেঁচিয়ে বলে ওঠেন, ‘এ কাঞ্চন ফ্লপ। একেবারেই সুপার ফ্লপ।’

২ মার্চ সন্ধ্যায় দুই পরিবার এবং আত্মীয়দের উপস্থিতিতে চার হাত এক হয় কাঞ্চন এবং শ্রীময়ীর। দক্ষিণ কলকাতার একটি অভিজাত ক্লাবে বসেছিল তাদের বিয়ের আসর। সেখানে টুকটুকে লাল বেনারসি পরে সমস্ত নিয়ম আচার সেরে বিয়ে করলেন তারা। শ্রীময়ী জানিয়েছেন তিনি নিজেই তার বিয়ের বেনারসি ডিজাইন করেছেন। এই বিষয়ে কাউকে ভরসা করেননি তিনি।

বিয়ের রাতে তাকে লাল বেনারসির সঙ্গে গা ভর্তি সোনার গয়না, শোলার মুকুট, আকন্দ ফুলের মালায় দেখা যায়। অন্যদিকে কাঞ্চন পরেছিলেন সাদা পঞ্জাবি এবং ধুতি, তাতে ছিল লাল পাড়ের কাজ। কেবল নিয়ম আচার বা পোশাকে নয়।