হবিগঞ্জে ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ২

ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলায় ট্রাক ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ২ জন  নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৩ জন। রবিবার (৩ মার্চ) দুপুরে উপজেলার আউশকান্দি এলাকার মিঠাপুর নামক স্থানে এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- কিশোরগঞ্জ থানা মিঠামইন উপজেলার কাকুয়া গ্রামের আকিব মিয়া (৬২), চর কাটকাল গ্রামের সুরচাঁন বেগম (৩৬)। 

শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পরিমল চন্দ্র দেব জানান, সিএনজি অটোরিকশা যোগে মৌলভীবাজার থেকে নবীগঞ্জ যাচ্ছিলেন আকিব মিয়াসহ ৫ জন। পথিমধ্যে আউশকান্দি মিঠাপুর নামকস্থানে পৌঁছামাত্রাই বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত ও তিনজন আহত হন। আহতদের উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়।

দুর্ঘটনার পর ঢাকা সিলেট মহাসড়কে যান চলাচল প্রায় এক ঘণ্টা বন্ধ থাকে। প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।