ব্রাহ্মণবাড়িয়ায় দৈনিক দেশ রূপান্তর পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত 

দৈনিক দেশ রূপান্তর পত্রিকার পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় শুভেচ্ছা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এসময় কেক কেটে অনুষ্ঠিত প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। 

সোমবার সকাল ১১টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে এ আয়োজনে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজ অধ্যক্ষ প্রফেসর এএসএম শফিকুল্লাহ। ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়ন সভাপতি দীপক চৌধুরীর সভাপতিত্বে ও সহসভাপতি বিশ্বজিৎ পাল বাবুর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো আবদুল কুদদূস, সদর উপজেলা চেয়ারম্যান এড লোকমান হোসেন, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি জসীম উদ্দিন, সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা, সাবেক সভাপতি মো আরজু। স্বাগত বক্তব্য রাখেন দৈনিক দেশ রূপান্তর জেলা প্রতিনিধি মো মনির হোসেন।