দেশ রূপান্তরের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকীতে ডিএমপি কমিশনারের শুভেচ্ছা

দেশ রূপান্তরের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান। তার পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ভারপ্রাপ্ত কমিশনার ও অতিরিক্ত আইজিপি এ কে এম হাফিজ আক্তার। তিনি বলেন, দেশ রূপান্তর দেশের ইতিহাস, সংস্কৃতি ও উন্নয়নের কথা বলে এবং সেই উন্নয়নের পক্ষেই কাজ করে বাংলাদেশ পুলিশ। সামনের দিনগুলোতে আমরা একত্রে কাজ করব।

অনুষ্ঠানে অংশ নেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) প্রধান ও অতিরিক্ত আইজিপি বনজ কুমার মজুমদার। তিনি দেশ রূপান্তরের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে বলেন, সাহসী ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে জনগণের আস্থা অর্জন করার পাশাপাশি পাঠকপ্রিয়তা ধরে রাখতে সক্ষম হয়েছে পত্রিকাটি। তারা এই ধারা বজায় রেখে আরও এগিয়ে যাবে সেই প্রত্যাশা করছি।

হাইওয়ে পুলিশের প্রধান ও অতিরিক্ত আইজিপি মো. শাহাবুদ্দিন খান বলেন, দেশের আইনশৃঙ্খলা রক্ষায় আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। জনসাধারণের সাথে এই কাজ এগিয়ে নিতে দেশ রূপান্তর আমাদের সবসময় সহযোগীতা করে আসছে। সামনের দিনগুলোতেও এই ধারা অব্যহত থাকবে সেই প্রত্যাশা করছি। 

ডিএমপির গোয়েন্দা বিভাগের প্রধান ও অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, দেশ রূপান্তর সঠিক তথ্য প্রচার করে এবং আমাদের (পুলিশের) সাফল্য তুলে ধরে। তারা বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে আরও এগিয়ে যাবে।

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল-মামুনের পক্ষে শুভেচ্ছা জানান পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার (জনসংযোগ) আবির শুভ্র ও জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা এ কে এম কামরুল আহছান। 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (অতিরিক্ত ডিআইজি) মুহাম্মদ আশরাফ হোসেন, মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. ফারুক হোসেন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার কে.এন.রায় নিয়তি, গোয়েন্দা বিভাগের উপকমিশনার (ডিসি) আব্দুল আহাদ, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মিশু বিশ্বাস। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) গণমাধ্যম শাখার পুলিশ সুপার আবু ইউসুফ, ডিএমপির উত্তরা বিভাগের তৌহিদ খানসহ পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তারা।