বাংলাদেশের অন্যতম বিমানসংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স আগামী ১৯ এপ্রিল থেকে ঢাকা ও চট্টগ্রাম হতে সরাসরি সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে প্রতিদিন ফ্লাইট পরিচালনা শুরু করতে যাচ্ছে। আবুধাবি হচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইন্সের সংযুক্ত আরব আমিরাতের তৃতীয় গন্তব্য। সোম, বুধ, বৃহস্পতি ও শনিবার ঢাকা-আবুধাবি রুটে এবং মঙ্গল, শুক্র ও রবিবার চট্টগ্রাম-আবুধাবি রুটে সরাসরি ফ্লাইট পরিচালনার পরিকল্পনা নিয়েছে ইউএস-বাংলা।
ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসেবে প্রবাসী বাংলাদেশিদের চাহিদার কারনে দেশের অন্যতম এয়ারলাইন্স ইউএস-বাংলা আবুধাবিতে ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে। ঢাকা থেকে সোম, বুধ, বৃহস্পতি ও শনিবার এবং চট্টগ্রাম থেকে মঙ্গল, শুক্র ও রবিবার বিকাল ৫টা ৫০ মিনিটে আবুধাবির উদ্দেশ্যে ছেড়ে যাবে। আবুধাবির স্থানীয় সময় রাত ৯টা ১০ মিনিটে অবতরণ করবে।
আবুধাবি থেকে স্থানীয় সময় রাত ১০টা ১০মিনিটে ছেড়ে মঙ্গল, বুধ, শুক্র ও রবিবার ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এবং সোম, বৃহস্পতি ও শনিবার চট্টগ্রামের হযরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ভোর ৪টা ৫০ মিনিটে অবতরণ করবে।
ফ্লাইটের সময়সূচি, টিকেটের মূল্য সম্পর্কিত বিস্তারিত তথ্য ইউএস-বাংলা এয়ারলাইন্সের ওয়েবসাইট WWW.USBAIR.COM থেকে পাওয়া যাবে। এছাড়া টিকেট সংক্রান্ত তথ্যের জন্য যোগাযোগ করুন ০১৭৭৭৭৭৭৮০০-৬ অথবা ১৩৬০৫ নম্বরে।