রাজধানীর ফকিরাপুলে একটি আবাসিক হোটেল থেকে চিরঞ্জিব চাকমা (৪৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দিবাগত রাতে মরদেহটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের মো. বাচ্চু মিয়া জানান, গতরাতে মতিঝিল থানা পুলিশ মরদেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। তারা জানিয়েছে, গতকাল দুপুরে ফকিরাপুল হোটেল ইস্টার্ন এর ৬০৭/সি নম্বর কক্ষে উঠেছিলেন চিরঞ্জীব। রাত পর্যন্ত তার কোন সাড়াশব্দ না পেয়ে হোটেল কর্তৃপক্ষ থানায় খবর দেয়। পরবর্তীতে মতিঝিল থানা পুলিশ হোটেলে গিয়ে ওই রুমের দরজা ভেঙে ভিতর থেকে তার মরদেহ উদ্ধার করে।
বাচ্চু মিয়া আরও জানান, মৃত চিরঞ্জীবের বাড়ি রাঙ্গামাটির সদর উপজেলায়। বাবার নাম মৃত হেমন্ত চাকমা। ঠিকাদারি করতেন তিনি।