বলিউড বাদশাহ শাহরুখ খানকে চড় মেরেছিলেন এক নারী। এটা কোন গল্প নয়, সত্যি। শাহরুখ নিজে এই কথা মেনে নিয়েছিলেন। এমনকি তিনি নিজেই এটা সবার সঙ্গে শেয়ার করেন। তবে কী এমন ঘটেছিল?
জিরো সিনেমার প্রচারের সময় শাহরুখ খান এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন ঠিক কী ঘটেছিল সেদিন। এক সাংবাদিক তাকে প্রশ্ন করেছিলেন, আপনি প্রথম দিল্লি থেকে কীভাবে মুম্বাইতে এসেছিলেন? উত্তর শাহরুখ খান জানান, ট্রেনে।
তবে সেই ট্রেনেই ঘটে এক অদ্ভুত ঘটনা। ট্রেনে টিকিট কেটেই উঠেছিলেন শাহরুখ খান। যার ফলে নিজে আসন নিয়ে তিনি ছিলেন বেজায় সচেতন। সকলের মতোই শুয়ে-বসে আসছিলেন। কেউ ক্ষণিকের জন্য বসতে চাইলে তাও দিচ্ছিলেন।
কিন্তু ট্রেন মুম্বাইতে প্রবেশ করতেই ঘটে বিপত্তি। শাহরুখ খানের আসনে বেশ কয়েকজন এসে বসতে চান। তিনি সবাইকেই বলছিলেন যে এখানে বসা যাবে না, কারণ এই আসন তার। অনেকেই তাকে প্রাথমিকভাবে কিছু জানাননি। যার ফলে শাহরুখ খান কিছুই বুঝতে পারছিলেন না। কিছুক্ষণ পরে এক নারী তার আসনে বসতে আসেন। তখন নারী বলে শাহরুখ তাকে বসতে দিয়েছিলেন ঠিকই তবে জানিয়ে দিয়েছিলেন, তার সঙ্গে থাকা পুরুষটিকে তিনি বসতে দেবেন না। কারণ এটা তার আসন, আর তিনি টাকা দিয়ে এই আসনটি সংরক্ষণ করেছেন। তখন আচমকাই শাহরুখের গালে সপাটে চড় মেরে বসেন তিনি।
শাহরুখ বুঝতে পারেন না, তখন তাকে জানানো হয়, যে ট্রেন মুম্বাইতে প্রবেশ করার পর তা লোকাল হয়ে যায়।
কোনও আসনই আর সম্পূর্ণ সংরক্ষণ থাকে না। জায়গা থাকলে সকলেই এসে সেখানে বসতে পারেন। তখন নিজের ভুল বুঝতে পারেন কিং খান।