যুদ্ধবিরতি আলোচনা চলছে: হামাস

আসন্ন রমজানে গাজা উপত্যকায় যুদ্ধবিরতির লক্ষ্যে আলোচনা অব্যাহত আছে বলে জানিয়েছে ফিলিস্তিনের মুক্তিকামী সংগঠন হামাস। বৃহস্পতিবার (০৭ মার্চ) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে তারা।

বিবৃতিতে আরও বলা হয়, ইসরায়েলি আগ্রাসন বন্ধ, বাস্তুচ্যুতদের ফেরত পাঠানো এবং ফিলিস্তিনি জনগণের কাছে ত্রাণ সহায়তা পৌঁছে দিতে প্রচেষ্টা অব্যাহত রেখেছে হামাস। এছাড়াও গোষ্ঠীটির একটি প্রতিনিধি দল তাদের নেতৃত্বের সঙ্গে পরামর্শ করতে কায়রো ছেড়েছে বলে উল্লেখ করা হয় বিবৃতিতে।

অপরদিকে আগামী সপ্তাহে যুদ্ধবিরতি আলোচনা আবারও শুরু হবে বলে উল্লেখ করেছে একটি সূত্র। ইসরায়েলি গণমাধ্যমের মতে, মধ্যস্থতাকারীরা গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের পাশাপাশি উভয়পক্ষের বন্দীদের মুক্তি দেওয়ার বিষয়ে মতপার্থক্য দূর করার চেষ্টা করছে।