অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনিদের সংখ্যা ৩০ হাজার ৮০০ জনে দাঁড়িয়েছে। এছাড়াও আহত হয়েছে ৭২ হাজার ২৯৮ জন। বৃহস্পতিবার (০৭ মার্চ) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানায়, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় অন্তত ৮৩ জন নিহত ও ১৪২ জন আহত হয়েছে। অনেক বাসিন্দা এখনো ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা রয়েছে। উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছে না।
জাতিসংঘের মতে, গাজার প্রায় ৮৫ শতাংশ বাসিন্দা খাদ্য, বিশুদ্ধ পানি এবং ওষুধের তীব্র ঘাটতির সম্মুখীন হচ্ছে। ইসরায়েলি আগ্রাসনে তারা বাস্তুচ্যুত হয়েছে। এছাড়াও গাজার ৬০ শতাংশ অবকাঠামো ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে।
গত ০৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় ফিলিস্তিনের মুক্তিকামী সংগঠন হামাস। হামলায় ইসরায়েলের এক হাজার ২০০ জন নিহত হয়। এরপর গাজায় সাঁড়াশি অভিযান শুরু করে ইসরায়েল। ইতোমধ্যেই দেশটি আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার অভিযোগে অভিযুক্ত হয়েছে।
ভালোবাসার কথা বলে তরুণীর কাছে সিভি চান পেরুর প্রধানমন্ত্রী!
সৌদিতে নিরাপত্তারক্ষীকে হত্যার দায়ে ৫ প্রবাসীর মৃত্যুদণ্ড
জাতিসংঘের পূর্ণ সদস্য হতে ফিলিস্তিনকে সমর্থন চীনের