রাত থেকে গ্যাস থাকবে না যেসব এলাকায়

শনিবার রাত থেকে সিলেট এলাকার বিভিন্ন স্থানে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। গ্যাস পাইপলাইনের জরুরি কাজের জন্য সাময়িকভাবে সরবরাহ বন্ধ রাখা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

শনিবার (৯ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার রাত ১০টা থেকে রবিবার সকাল ৬টা পর্যন্ত সিলেট শহর ও তৎসংলগ্ন এলাকায় (দক্ষিণ সুরমা ও ক্যান্টনমেন্ট এলাকা ব্যতীত) গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে।

কারিগরি কারণে উল্লিখিত সময়সূচির হ্রাস/বৃদ্ধি হতে পারে বলে ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়