পেট্রোবাংলা

চার দিন কম থাকতে পারে গ্যাসের সরবরাহ, বন্ধ হচ্ছে না পুরোপুরি

আপডেট : ০৩ নভেম্বর ২০২৬, ০৩:০৩ পিএম

জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য মহেশখালীর সামিট এলএনজি টার্মিনালের রিগ্যাসিফিকেশন কার্যক্রম বন্ধ থাকায় আগামী চার দিন দেশে গ্যাসের সরবরাহ কম থাকতে পারে। এ সময়ে দৈনিক গ্যাস সরবরাহ ২ হাজার ৫৭০ মিলিয়ন ঘনফুট থেকে কমে ২ হাজার ২৫০ মিলিয়ন ঘনফুটে নেমে আসতে পারে। তবে এ কারণে সারাদেশে গ্যাস সরবরাহ বন্ধ হওয়ার কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)।

মঙ্গলবার (৩ নভেম্বর) পেট্রোবাংলার জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী চার দিন গ্যাস সরবরাহ বন্ধ থাকবে—এমন দাবি করে কোনো কোনো সংবাদমাধ্যমের ফটোকার্ড তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ানো হচ্ছে। এতে জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টা চলছে। বিষয়টি পেট্রোবাংলার নজরে এসেছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত