‘এসএসসি ১৯৮৬ বাংলাদেশ’-এর চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

'ফেসবুক' ভিত্তিক সংগঠন "এসএসসি ১৯৮৬ বাংলাদেশ" তাদের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে। গত শুক্রবার (৮ মার্চ) রাজধানীর বিরুলিয়ার প্রিয়াঙ্কা শুটিং জোনে দিনব্যাপী এই সংগঠনের বর্ষপূর্তি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে দেশের বাইরে থেকে এবং প্রতিটি জেলা থেকে এসএসসি-১৯৮৬ এর কয়েক হাজার সদস্য যোগ দেন।

রাজধানী ঢাকা ছাড়াও দেশের প্রত্যন্ত অঞ্চলের বঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে সমাজ সংস্কারকের ভূমিকা রেখে চলেছে "এসএসসি ১৯৮৬ বাংলাদেশ"। বর্তমানে এর সদস্য সংখ্যা কয়েক হাজার ছাড়িয়েছে। এটি বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার সংগ্রামে অংশ গ্রহণকারী পঞ্চাশোর্ধ্ব পুরুষ-নারীদের সরকার নিবন্ধিত একটি প্ল্যাটফর্ম।

শুক্রবার সকাল ১০টায় বর্ষপূর্তি অনুষ্ঠানের উদ্বোধন করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ও ঢাকা-১৬ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. ইলিয়াস উদ্দিন মোল্লাহ। শুভেচ্ছা বক্তব্য দেন সংগঠনটির সহ-সভাপতি টাঙ্গাইল-৫ আসনের সাংসদ ছানোয়ার হোসেন, সংগঠনের সফল সাধারণ সম্পাদক নাহিদ আক্তার, সহ-সাধারণ সম্পাদক লিটন ঢালী, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, মিরপুর পল্লবী জোনের সভাপতি কাজী মামুন, খিলগাও জোনের সভাপতি সেলিম খান, বসুন্ধরা জোনের সভাপতি আজাদ পাটোয়ারি, রংপুর বিভাগের সভাপতি সাদেকুল ইসলাম সাজু ও  সাধারণ সম্পাদক বিপ্লব হোসেন, প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার বিশেষ প্রতিনিধি  ও সচিবালয় সাংবাদিক ফোরামের সভাপতি ফসিহফসিহ উদ্দীন মাহতাব, সকল জেলা-জোনের প্রতিনিধি এবং সংগঠনের ফেসবুক পেইজের এ্যডমিনবৃন্দ।

অনুষ্ঠানের শুরুতে জাতীয় সঙ্গীত ও দলীয় সঙ্গীতের মাধ্যমে পতাকা উত্তোলন করা হয়। তারপর, কোরআন তেলোয়াত, গীতাপাট ও ত্রিপিটক পাটের পর এই পর্যন্ত বিভিন্ন কারণে বিগত হওয়া বন্ধুদের স্মৃতিচারণে সকলে দাড়িয়ে ১ মিনিট নিরবতা পালন এবং নানাবিধ আলোচনায় প্রথম পর্ব শেষ হয়।

প্রথম পর্বের পর জুমার নামাজ ও দুপুরের খাবারের বিরতি দিয়ে দ্বিতীয় পর্ব শুরু হয় আন্তর্জাতিক নারী দিবসের কেক কাটা দিয়ে। এই পর্বে নারীদের সম্মানার্থে বিভিন্ন পদক্ষেপের কথা ব্যক্ত করেন অ্যাডমিন বন্ধু সঞ্চিতা দাস। তারপর বিকেলে চলে আড্ডা, কবিতা, গান, স্মৃতিচারণা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। সবশেষে আকর্ষণীয় র‌্যাফেল ড্রয়ের পর সংগঠনের সভাপতির বিভিন্ন দিকনির্দেশনা মূলক সমাপনী বক্তব্যের মাধ্যমে রাত ১০টায় অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।