সারাদেশে বর্ণাঢ্য আয়োজনে পালিত হলো ইসলামিক ফাউন্ডেশনের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের আগারগাঁওয়ের প্রধান কার্যালয় মিলনায়তনে গতকাল রবিবার দুপুর ২ টায় ‘ইসলামের প্রচার প্রসারে বঙ্গবন্ধুর অবদান’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ড. মহাপরিচালক বশিরুল আলম।
অন্যদিকে গতকাল সকাল ৯টায় ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালকের নেতৃত্বে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে (ধানমন্ডি ৩২ নম্বর ) পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এছাড়া ইসলামিক ফাউন্ডেশনের প্রতিটি জেলা ও বিভাগীয় কার্যালয়, উদ্বোধনকৃত ৩০০টি মডেল মসজিদ, চট্টগ্রামের আন্দরকিল্লা শাহে জামে মসজিদ,জমিয়তুল ফালাহ জামে মসজিদ ও রাজশাহীর হেতেম খাঁ মসজিদে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
