২ হাজার পরিবারকে ইফতার বিতরণ কাউন্সিলর আসাদের

ঢাকা মহানগর দক্ষিণে সিটি কর্পোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আসাদুজ্জামান আসাদ পবিত্র মাহে রমজান উপলক্ষে ওয়ার্ডের ২০০০ পরিবারকে ইফতার সামগ্রী বিতরণ করেছেন।

আজ রবিবার তিনি ওয়ার্ডের বাসিন্দাদের বাসায় বাসায় গিয়ে এই ইফতার সামগ্রী বিতরণ করেন। ইফতার সামগ্রীর মধ্যে ছিল- খেজুর, সেমাই,টুপি,তসবিহ, আতর।

কাউন্সিলর আসাদ বলেন, পবিত্র রমজান উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ফজলে নূর তাপসের পক্ষ থেকে আমার ওয়ার্ডের বাসিন্দাদের পবিত্র রমজানের শুভাচ্ছা জানিয়েছি এবং ইফতার সামগ্রী বিতরণ করেছি।