মালয়েশিয়ায় রোজা শুরু মঙ্গলবার (১২ মার্চ) থেকে। রবিবার (১০ মার্চ) দেশটি থেকে চাঁদ থেকে সম্ভব হয়নি।
মালয়েশিয়া বলেছে, “রমজানের অর্ধচন্দ্র দেখা সম্ভব হয়নি। ফলে আগামী মঙ্গলবার, ১২ মার্চ পবিত্র রমজান মাসের প্রথমদিন হবে।”
এদিকে রমজানের দিন ঘোষণা করেছে অস্ট্রেলিয়া, ব্রুনাই। এই দুই দেশেও চাঁদ দেখা যায়নি। সুতারং এসব দেশে শাবান মাসের শেষ দিন হতে চলেছে সোমবার। মঙ্গলবার থেকে শুরু হবে পবিত্র মাহে রমজান।
চাঁদ দেখার জন্য এরই মধ্যে কমিটি গঠন করেছে আরব দেশগুলো। রবিবার মাগরিবের নামাজের পর এসব দেশ থেকে চাঁদ পর্যবেক্ষণ করার কথা রয়েছে।
আগামীকাল সোমবার সন্ধ্যায় বাংলাদেশে বসবে চাঁদ দেখা কমিটির সভা। সেখান থেকে রমজানের তারিখ ঘোষণা করা হবে।ভ
সূত্র: গালফ নিউজ