রোজার তারিখ জানাল ব্রুনাই, সিঙ্গাপুর ও ইন্দোনেশিয়া

ব্রুনাই, সিঙ্গাপুর ও ইন্দোনেশিয়ায় পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায়নি। আগামী মঙ্গলবার থেকে এসব দেশে সিয়াম সাধনার মাস শুরু হবে। এর আগে বিশ্বের প্রথম দেশ হিসেবে মঙ্গলবার থেকে রোজা শুরুর ঘোষণা দেয় অস্ট্রেলিয়া। খবর গালফ নিউজের।

চাঁদ না দেখতে পাওয়ার বিষয়ে ব্রুনাই বলেছে, রাষ্ট্রের কোথাও চাঁদ দেখা যায়নি। ফলে আগামী মঙ্গলবার রোজা শুরু হবে। একই কথা বলেছে সিঙ্গাপুর ও ইন্দোনেশিয়া। তাই আগামীকাল সোমবারই এসব দেশে শাবান মাসের শেষ দিন হতে চলেছে।

এদিকে চাঁদ দেখার জন্য এরই মধ্যে কমিটি গঠন করেছে আরব দেশগুলো। রবিবার মাগরিবের নামাজের পর এসব দেশ থেকে চাঁদ পর্যবেক্ষণ করার কথা রয়েছে। আগামীকাল সন্ধ্যায় বাংলাদেশে চাঁদ দেখা কমিটির সভা বসবে। সেখান থেকেই ঘোষণা দেওয়া হবে রমজান শুরুর তারিখ।