৮৭ বছরের রেকর্ড ভাঙলেন বিলি এইলিশ। একটি অসাধারণ কৃতিত্বে নতুন নাম যোগ করলেন তিনি। ভাইবোন বিলি এইলিশ এবং ফিনিয়াস ও’কনেল সর্বকনিষ্ঠ ব্যক্তি হিসেবে দুটি করে একাডেমি পুরস্কার জিতে হলিউডের ইতিহাসে তাদের নাম লিখিয়েছেন।
যথাক্রমে ২২ এবং ২৬ বছর বয়সে, এইলিশ এবং ও’কনেল তাদের দ্বিতীয় অস্কার জিতেছেন। উভয়ই বেস্ট অরিজিনাল গান বিভাগে জয়লাভ করেছেন। তাদের এই জয় বার্বি সিনেমাতে ‘হোয়াট ওয়াজ আই মেড ফর?’ গানের জন্য। ২০২২ সালে জেমস বন্ড সিনেমায় ‘নো টাইম টু ডাই’ গানের জন্য তারা তাদের প্রথম অস্কার জিতেছিলেন।
মঞ্চে উঠে উপস্থাপক আরিয়ানা গ্র্যান্ডের সঙ্গে মিষ্টি আলিঙ্গন ভাগ করে নেওয়ার পরে এইলিশ বলেন, ‘গত রাতে আমি এটি সম্পর্কে একটি দুঃস্বপ্ন দেখেছিলাম। আমি ভাবিনি যে এটি ঘটবে, আমি এটি আশা করিনি। আমি অবিশ্বাস্যভাবে ভাগ্যবান এবং সম্মানিত বোধ করছি।’
এই বছরের অ্যাওয়ার্ডের মওসুমে গানটি ফিল্ম এবং মিউজিক ইন্ডাস্ট্রি জুড়ে সাফল্য পেয়েছে। গোল্ডেন গ্লোবে বেস্ট অরিজিনাল সঙ এবং গ্র্যামিতে বছরের সেরা গান উভয়ই জিতেছে এই গান।
৯৬তম বার্ষিক একাডেমি পুরস্কার শুরু হওয়ার সঙ্গে সঙ্গে, ‘ব্যাড গাই’-এর গায়িকা একটি ব্যতিক্রমী এবং শক্তিশালী লাইভ স্টেজ পারফরমেন্স পরিবেশন করেছেন, যেটির জন্য তিনি মনোনীত হয়েছেন। পিয়ানোবাদক ও’কনেলের সঙ্গে এইলিশ তার গানের গলা দিয়ে খুব সহজেই অ্যাওয়ার্ড শো-এর পুরো ভিড়কে নিজের দিকে টানতে সক্ষম হয়েছে। গান কম্পোজিশনের জন্যই তাদের এই জয়।