এবারের অস্কার অ্যাওয়ার্ডসের মঞ্চে গাজায় গণহত্যা এবং ইরান-ইসরায়েল যুদ্ধের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন বিশ্বসেরা চলচ্চিত্র নির্মাতা ও অভিনয়শিল্পীরা। রেড কার্পেট থেকে শুরু করে মূল অনুষ্ঠানের মঞ্চ পর্যন্ত—সবখানেই যুদ্ধের মানবিক বিপর্যয়ের কথা বিশ্ববাসীর সামনে তুলে ধরেন তারা।
পুরস্কারজয়ী স্প্যানিশ অভিনেতা হাভিয়ের বারদেম সবার দৃষ্টি কাড়েন তার পোশাকে লাগানো পিন দিয়ে। তার একটি পিনে লেখা ছিল ‘নো এ লা গুইরা’, যার অর্থ হলো ‘যুদ্ধকে না বলুন’ এবং অন্যটিতে লেখা ছিল ‘ফ্রি প্যালেস্টাইন’।
সেরা আন্তর্জাতিক চলচ্চিত্রের পুরস্কার প্রদানকালে মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে অভিনেতা হাভিয়ের বারদেম বলেন, যুদ্ধ বন্ধ করুন এবং ফিলিস্তিনকে মুক্ত করুন। তার এই আহবানে উপস্থিত দর্শকদের করতালিতে মুখরিত হয়ে ওঠে অস্কারের হলরুম।
গাজা ও ইরানে চলমান সংঘাতের বিরুদ্ধে এমন বলিষ্ঠ অবস্থান, হলিউডের তারকাদের মানবিক সংহতির এক অনন্য নজির সৃষ্টি করেছে।
এবারও সেরা ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’, বঞ্চিত ডিক্যাপ্রিও
ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক এসএমএ ফায়েজের পদত্যাগ
র্যাব ও পুলিশের এসবি-সিআইডিসহ গুরুত্বপূর্ণ ইউনিটে ব্যাপক রদবদল