ওয়ালটন-দেশ রূপান্তর বিশ্বকাপ ক্রিকেট কুইজের বিজয়ী যারা

‘ওয়ালটন-দেশ রূপান্তর বিশ্বকাপ ক্রিকেট কুইজ’-এর র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়েছে সোমবার। সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে র‌্যাফেল ড্রর মাধ্যমে বেছে নেওয়া হয়েছে ১৮ জনকে। দেশ রূপান্তর কার্যালয়ে র‌্যাফেল ড্র পর্ব অনুষ্ঠিত হয়।

ওয়ানডে বিশ্বকাপ ক্রিকেট-২০২৩ উপলক্ষে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি ও দৈনিক দেশ রূপান্তরের পাঠকদের জন্য কুইজের আয়োজন করা হয়েছিল। গত ৫ অক্টোবর থেকে ১৮ নভেম্বর পর্যন্ত দেশ রূপান্তর পত্রিকায় প্রকাশিত ‘কুপন’ পূরণ করে জমা দেওয়ার মাধ্যমে পাঠকরা কুইজে অংশ নেন।

কুইজ ছিল দুই পর্বে বিভক্ত। প্রথম পর্বে ৯ জন, দ্বিতীয় পর্বে ৯ জন সহ মোট ১৮ জন পুরস্কারজয়ীর নাম ঘোষণা করা হয় র‌্যাফেল ড্রতে।

র‌্যাফেল ড্রতে উপস্থিত ছিলেন দেশ রূপান্তরের ভারপ্রাপ্ত সম্পাদক মোস্তফা মামুন। দেশ রূপান্তরের ক্রীড়া সম্পাদক সাইফুর রহমান খোকনের সঙ্গে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের পক্ষ থেকে উপস্থিত ছিলেন মার্কেটিং অ্যান্ড কমিউনিকেশন বিভাগের সিনিয়র ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর রবিউল ইসলাম মিলটন। ওয়ালটনের একই বিভাগের অ্যাডিশনাল অপারেটিভ ডিরেক্টর অগাস্টিন সুজন বাড়ৈ ও সিনিয়র ডেপুটি ডিরেক্টর আবদুল্লাহ আল-মামুন।

কুইজের প্রথম পর্বের পুরস্কারজয়ীরা হলেন:

এই পর্বে প্রথম পুরস্কার একটি ওয়ালটন ফ্রিজ পেয়েছেন চট্টগ্রাম হালিশহরের নুরুল হুদা। দ্বিতীয় পুরস্কার একটি ওয়ালটন ২৪ ইঞ্চি এলইডি টিভি পেয়েছেন ঢাকার কোতোয়ালির তানভীর মাহমুদ। তৃতীয় পুরস্কার একটি মাইক্রোওয়েভ ওভেন পেয়েছেন ঢাকার সেন্ট্রাল রোডের সামিয়া। চতুর্থ পুরস্কার ছিল রাইসকুকার। তিনটি দেওয়া হয়েছে এই পুরস্কার। রাইসকুকারজয়ীরা হলেন মাজেদা (ফুলগাজী, ফেনী), খাদিজা (পাগলা, নারায়ণগঞ্জ), আব্দুল্লাহ ইউসুফ (নারায়ণগঞ্জ)। পঞ্চম পুরস্কার ব্লেন্ডারও ছিল তিনটি। ব্লেন্ডার পাওয়া তিনজন নাহিন (শাহজাহানপুর, ঢাকা), সাহানাজ (গাজীপুর), মুক্তি (মহাখালী, ঢাকা)। 

কুইজের দ্বিতীয় পর্বের পুরস্কারজয়ীরা হলেন:

দ্বিতীয় পর্বে প্রথম পুরস্কার হিসেবে ছিল ওয়ালটন ৪৩ ইঞ্চি এলইডি টিভি। ৪৩ ইঞ্চি টিভি পেয়েছেন চট্টগ্রামের, জাকিয়া সুলতানা। দ্বিতীয় পুরস্কার ওয়ালটন ২৪ ইঞ্চি এলইডি টিভি পেয়েছেন চট্টগ্রামের, জহির উদ্দিন আহমেদ। তৃতীয় পুরস্কার মাইক্রোওয়েভ ওভেন পেয়েছেন ঢাকার খিলগাঁও তালতলার একেএম মুস্তাফিজুর রহমান। দ্বিতীয় পর্বেও চতুর্থ পুরস্কার ছিল তিনটি। চতুর্থ পুরস্কার ওয়ালটনের গ্যাস স্টোভজয়ীরা হলেন শামীম আরা বেগম (খিলগাঁও তালতলা, ঢাকা), মো. আতাউর রহমান (পূর্ব নাখালপাড়া, ঢাকা), রিয়াজ (মিরপুর, ঢাকা)। পঞ্চম পুরস্কার হিসেবে ছিল তিনটি ওয়ালটনের রাইস কুকার। রাইস কুকার জয়ীরা হলেন ফারিয়া আক্তার (খিলগাঁও, ঢাকা), আফসানা আহমেদ (শ্যামলী, ঢাকা), সঞ্জয় কুমার সেন (চট্টগ্রাম)। 

দুই পর্বের কুইজ বিজয়ীদের সঙ্গে যোগাযোগ করে পুরস্কার হাতে তুলে দেওয়ার তারিখ ও সময় জানানো হবে।

ড্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশ রূপান্তরের সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগ থেকে উপস্থিত ছিলেন মহাব্যবস্থাপক মো. হারুনের রশীদ, হেড অব সেলস মিজানুর রহমান, এজিএম মো. শফিকুল আলম, ম্যানেজার মো. ওবায়দুর রহমান। এ ছাড়া সার্কুলেশন বিভাগের সিনিয়র ম্যানেজার আব্দুল হাকিম, মো. দেলোয়ার হোসেন (সিনিয়র ম্যানেজার, হিসাব), মো. আনোয়ার হোসেন চৌধুরী (ম্যানেজার, প্রশাসন) উপস্থিত ছিলেন।