চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায় রোনালদোর

উয়েফা চ্যাম্পিয়নস লিগে রোনালদো এখনো সর্বোচ্চ গোলদাতা (১৪০টি)। ইউরোপে থাকতে জিতেছেন পাঁচবার চ্যাম্পিয়নস লিগের শিরোপা। এখন আর উয়েফা চ্যাম্পিয়নস লিগে খেলেন না সিআরসেভেন। আল হিলালে যোগ দেওয়ার পর এবারই প্রথম এশিয়ান চ্যাম্পিয়নস লিগে খেলার অভিজ্ঞতা হয় রোনালদোর। তবে বেশি দূর এগোতে পারলেন না। আল নাসর টাইব্রেকারে আল আইনের কাছে হেরে বিদায় নিয়েছে টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল থেকে।

প্রথম লেগে আল আইনের মাঠে ১-০ গোলে হেরেছিল আল নাসর। রোনালদো ম্যাচের আগে সংবাদ সম্মেলনে সমর্থকদের বলেছিলেন, বিশ্বাস আছে তার দল ফিরে আসবে। সেটি করেছেও নাসর। নির্ধারিত ৯০ মিনিটে স্কোর ছিল নাসর ৩-২ আল আইন। তাতে দুই লেগ মিলে ফলাফল ৩-৩ হওয়ায় খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। অতিরিক্ত সময়ে প্রথমে গোল করে এগিয়ে যায় আল আইন। তবে নাটকের তখনো বাকি ছিল। ১১৮ মিনিটে পেনাল্টি থেকে গোল করে স্কোর ৪-৩ করেন রোনালদো। দুই লেগ মিলে আবারও সমতা ৪-৪।

টাইব্রেকারে রোনালদো নেন দলের তৃতীয় শটটি। তিনি ঠিকই বল জালে পাঠান। তবে তার আগে-পরে তিনটি শটে বল জালে পাঠাতে ব্যর্থ হয় আল নাসরের খেলোয়াড়রা। রোনালদো শট নেওয়ার আগে ব্রজোভিচের শট রুখে দেন আল আইন গোলকিপার। অ্যালেক্স তেলেসের শট যায় পোস্টের বাইরে দিয়ে। আর ওটাভিওর শটও যায় বাঁ পোস্টের বাইরে দিয়ে। টাইব্রেকে ৩-১ এ জয়ী হয়ে সেমিফাইনালে উঠেছে আল আইন।

রোনালদোর বিদায় নিশ্চিত করেছে আরেক আর্জেন্টাইনের কাছে তার হার। হারনান ক্রেসপো মাঠে থাকতে কখনো তার সঙ্গে জিততে পারেননি রোনালদো।  কোচ ক্রেসপোর কাছেও হারতে হলো তাকে। সবমিলিয়ে ছ’বারের মুখোমুখিতে ছবারই জিতলেন ক্রেসপো।