ফরিদপুরের ভাঙ্গায় এক্সপ্রেসওয়ের গোল চত্বরে মোটরসাইকেল দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার (১২ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম নাইম ফকির। সে ভাঙ্গা উপজেলার ছিলাধরচর গ্রামের মৃত্যু কিবরিয়া ফকিরের ছেলে।
হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে একটি মোটরসাইকেল নিয়ে দ্রুত গতিতে এক্সপ্রেসওয়ের গোলচত্বর এলাকায় এলোমেলো ভাবে গাড়ি চালাতে থাকে নাইম। এর এক পর্যায়ে এক্সপ্রেসওয়ের গোলচত্বরের রেলিংয়ের সঙ্গে ধাক্কা খেয়ে পড়ে যায় সে।
এসময় ঘটনাস্থলেই নাইমের মৃত্যু হয়। পরে খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে নিয়ে আসে। আইনি প্রক্রিয়া শেষে লাশটি পরিবারের কাছে হস্থান্তর করা হয়েছে।
উল্লেখ্য, নিহত নাইম ফকির ২০২২ সালের ডিসেম্বরে তার বাবাকে খুন করে। এরপর তার চাচা দেলোয়ার ফকির বাদী হয়ে নাঈমের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। সেই হত্যা মামলায় কিছুদিন পরেই সাভারে র্যাবের হাতে ধরা পড়েন নাঈম। এরপর কয়েক দিন আগে দীর্ঘদিন জেল খেটে জামিনে বের হন নাইমু। বের হয়েই বেপরোয়া হয়ে ওঠে সে। মঙ্গলবার রাতে বেপরোয়াভাবে মোটরসাইকেল চালাতে গিয়ে দুর্ঘটনায় নিহত হয় নাইম।