রোজা ইসলামের তৃতীয় স্তম্ভ এবং আল্লাহর প্রিয় ইবাদতগুলোর একটি। আর ইবাদত অধিক ফলপ্রসূ হয়, যখন মুমিন তা আল্লাহর নির্দেশ অনুসারে করে। রোজাকে সুন্দর করে এমন দুটি আমল হলো—
দ্রুত ইফতার করা : সময় হওয়ার পর ইফতার গ্রহণে বিলম্ব না করাই মুস্তাহাব। সাহাল ইবনে সাদ (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেন, মানুষ যত দিন দ্রুত ইফতার করবে, তত দিন তারা কল্যাণের ওপর থাকবে। (সহিহ বুখারি, হাদিস : ১৯৫৭)
বিলম্বে সাহরি করা : সাহাল ইবনে সাদ (রা.) বলেন, আমি আমার পরিবার-পরিজনের সঙ্গে সাহরি করতাম। এরপর আল্লাহর রাসুল (সা.)-এর সঙ্গে নামাজে অংশ গ্রহণ করতে জলদি করতাম। (সহিহ বুখারি, হাদিস : ১৯২০)