কোনো রোগেরই উন্নতি হয়নি খালেদা জিয়ার, তবু ফিরলেন বাসায়

স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় ফিরছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তবে তার শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি বলে জানান তার ব্যক্তিগত চিকিৎসকরা। লিভার প্রতিস্থাপনসহ ফুসফুস ও কিডনি জটিলতার জন্য খালেদাকে আবারও বিদেশে উন্নত চিকিৎসার পরামর্শ দিয়েছে মেডিকেল বোর্ড। 

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশানের বাসা ফিরোজায় ফেরেন বিএনপি চেয়ারপারসন। এর আগে তার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ডের পরামর্শে বুধবার সন্ধ্যায় তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়।

এ তথ্য নিশ্চিত করে ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, বিএনপি চেয়ারপারসনকে আপাতত বাসায় রেখেই চিকিৎসা দেওয়া হবে।

হাসপাতালে তার চিকিৎসক শাহাবুদ্দিন তালুকদার ও এফ এম সিদ্দির্কীসহ মেডিকেল বোর্ড খালেদা জিয়ার লিভার সিরোসিস, কিডনি, ফুসফুস, হার্ট ও ডায়াবেটিকের পরীক্ষা করান। পরীক্ষার ফলাফলে দেখা যায়, তার কোনো রোগেরই উন্নতি হয়নি।

এর আগে গত ৮ ফেব্রুয়ারি বিকেল ৫টা ১৫ মিনিট বাসা থেকে এভার কেয়ার হাসপাতাল উদ্দেশ্য রওনা করে ৬টা ৪৮ মিনিট হাসপাতালে পৌঁছেন। স্বাস্থ্য পরীক্ষা শেষে রাতেই ফিরোজায় ফেরেন বেগম খালেদা জিয়া।

খালেদা জিয়া লিভার সিরোসিস, আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, হার্ট ও চোখের সমস্যাসহ নানা রোগে ভুগছেন। হাসপাতালে ৫ মাস থাকার পর গত ১১ জানুয়ারি তাকে বাসায় আনা হয়েছিল।

অভিষেকেই বিব্রতকর রেকর্ড পেসারেরঅভিষেকেই বিব্রতকর রেকর্ড পেসারের কারাদণ্ড পাওয়া বিএনপি চেয়ারপারসনকে ২০২০ সালে শর্তসাপেক্ষে মুক্তি দেওয়া হয়। এরপর থেকে তিনি হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বাধীন মেডিকেল বোর্ডের অধীনে চিকিৎসা নিচ্ছেন।