খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা জানাতে নেতা-কর্মীদের ভিড়

আপডেট : ১৬ জানুয়ারি ২০২৬, ০৪:২২ পিএম

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে জুমার নামাজের পর নেতাকর্মীসহ সাধারণ মানুষের ঢল নেমেছে। আজ শুক্রবার সকাল থেকেই নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সদ্য প্রয়াত দেশনেত্রীর কবরে শ্রদ্ধা জানাতে আসেন।

বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে আসা রংপুরের বিএনপি কর্মী রফিকুল ইসলাম, নারায়ণগঞ্জের যুবদল কর্মী সোহেল আহমেদ জানান- তারা তাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা ও তার রুহের মাগফেরাত কামনায় শহীদ জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সমাধি সৌধ জিয়ারত করতে এসেছেন। 

এখানে তারা পবিত্র কোরআন থেকে তিলাওয়াত ও দোয়া মোনাজাত করেছেন। তারা বলেন, এখানে এসে মানসিক শান্তি ও এক ধরনের তৃপ্তি অনুভন করেছেন তারা।

রাজধানীর রামপুরা থানা যুবদলের মো. আরমান বলেন, আমি আমার আরও আত্মীয় স্বজন মিলে এখানে এসেছি। আমাদের সঙ্গে আরও নেতা-কর্মীও রয়েছেন।

এখানে দায়িত্ব পালনরত নিরাপত্তা কর্মীরা জানান, আজ সাপ্তাহিক ছুটির দিন বলে অন্যান্য দিনের চেয়ে নেতা-কর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি ছিল বেশি।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত