আয়ারল্যান্ডের ডাবলিনে আজ হয়েছে ইউরোপা লিগের শেষ আট ও সেমিফাইনালের ড্র। ইউরোপা লিগের কোয়ার্টারে আছে লিভারপুল, লেভারকুসেন, এসি মিলানের মতো ক্লাব। তাই এবারের ইউরোপা কোয়ার্টারের ড্র নিয়েও ছিল বাড়তি উম্মাদনা।
কোয়ার্টারে মুখোমুখি হবে দুই ইতালিয়ান ক্লাব। এসি মিলান খেলবে এএস রোমার বিপক্ষে। লিভারপুল পেয়েছে আরেক ইতালিয়ান ক্লাব আতালান্তাকে।
মৌসুমে অপরাজিত থাকা লেভারকুসেন খেলবে ইংলিশ ক্লাব ওয়েস্ট হ্যামের বিপক্ষে। আরেক কোয়ার্টার বেনফিকা খেলবে ফ্রান্সের ক্লাব মার্শেইয়ের সঙ্গে।
ইউরোপা লিগ ড্র এর আগে লেভারকুসেন কোচ জাবি আলোনসো বলেন, 'আমার কাছে বিষয়টি পরিষ্কার। আমার মতে লিভারপুল এবারের ইউরোপা লিগ জয়ের জন্য ফেভারিট।'