চলছে রমজান মাস। প্রতিবছরের মতোই এবারও নিত্যপণ্যের উর্ধগতিতে বিপাকে দেশের সাধারণ মানুষ। রমজান এলে যেখানে অন্যান্য দেশে বিশেষ মূল্যছাড়ের ব্যবস্থা করেন ব্যবসায়ীরা, সেখানে বাংলাদেশে পণ্যের দাম হু হু করে বেড়েই চলেছে।
৬ বছর ধরে মালয়েশিয়া থাকেন নজরুল ইসলাম। সেখানে নিত্যপণ্যের দাম জানালেন তিনি। নজরুল ইসলাম জানান, সিঙ্গাপুর ও থাইল্যান্ডের চেয়ে মালয়েশিয়ায় নিত্যপণ্যের দাম অনেক কম। সেখানে ইফতারের জন্য বিভিন্ন ফল বিক্রি হচ্ছে বাংলাদেশ থেকে অনেক কম খরচে।
প্রতিকেজি আম বিক্রি হচ্ছে ৫ রিঙ্গিত যা বাংলাদেশি টাকায় ১১৬ টাকা, আঙুর বিক্রি হচ্ছে বাংলাদেশি টাকায় ২৩৩ টাকায়। তরমুজ কেজিপ্রতি বিক্রি হচ্ছে ৫ রিঙ্গিত বা ১১৬ টাকায়। সেখানে গরুর মাংস বিক্রি হচ্ছে ৩২ রিঙ্গিত যা বাংলাদেশি মুদ্রায় ৭৪৬ টাকা।
নজরুল ইসলাম জানান, মালয়েশিয়ায় রমজান উপলক্ষ্যে দাম বাড়ে না। স্বাভাবিক সময়ে যেমন দাম থাকে, রমজানেও একই দামে বিক্রি হয় নিত্যপণ্যের। দেশের মতো মজুদ করার প্রবণতা নেই সেখানকার ব্যবসায়ীদের মধ্যে।