মালয়েশিয়ায় বিশেষ অভিযানে বাংলাদেশিসহ আটক ৩৯

আপডেট : ১৬ জুন ২০২৬, ১২:২৫ পিএম

মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যে পৃথক দুটি বিশেষ অভিযানে বাংলাদেশিসহ ৩৯ জন বিদেশি নাগরিককে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ (জেআইএম)। সোমবার (১৫ জুন) বাতু কেভস ও সেলায়াং বারু এলাকায় বিশেষ অভিযানে মিয়ানমার, ইন্দোনেশিয়া, ভারত ও পাকিস্তানের নাগরিকরাও রয়েছেন। 

অভিবাসন কর্তৃপক্ষ জানিয়েছে, মালয়েশিয়ায় অবস্থানরত বিদেশি নাগরিকদের বৈধ নথিপত্র পরীক্ষা, ভিসার শর্ত লঙ্ঘন, অবৈধ বসবাস এবং অন্যান্য অভিবাসন আইন অমান্যকারীদের চিহ্নিত করার লক্ষ্যেই এই চিরুনি অভিযান চালানো হয়। যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় ওই ৩৯ জনকে আটক করা হয়।

মালয়েশিয়ান ইমিগ্রেশন বিভাগ স্পষ্ট করেছে যে, আটককৃতদের বিরুদ্ধে দেশটির প্রচলিত অভিবাসন আইন অনুযায়ী ইতিমধ্যেই তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে। তদন্তের ওপর ভিত্তি করে পরবর্তীতে তাদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত