জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফাইরুজ সাদাফ অবন্তিকার মৃত্যুর ঘটনায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগে কুমিল্লায় মামলা হয়েছে।
গতকাল শনিবার (১৬ মার্চ) রাতে অবন্তিকার মা তাহমিনা শবনম বাদী হয়ে মৃতের সহপাঠী রায়হান সিদ্দিকী আম্মান ও সহকারী প্রক্টর দ্বীন ইসলামকে আসামি করে মামলা করেন।
এই তথ্যটি নিশ্চিত করেছেন কুমিল্লা কোতোয়ালী থানার ওসি ফিরোজ হোসেন।
গত শুক্রবার রাতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সহপাঠীর বিরুদ্ধে মানসিক নির্যাতনের অভিযোগ তুলে আত্মহত্যা করেন ফাইরুজ অবন্তিকা। গতকাল শনিবার ময়নাতদন্ত শেষে তাকে দাফন করা হয়।