জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস উপলক্ষে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে আলোচনা সভা ও মিলাদ মাহফিল এবং গরীব অসহায় রোগীদের মধ্যে বিনামূল্যে ৪টি হার্টের রিং স্থাপন ও ৩ রোগীকে বিনামূল্যে এনজিওগ্রাম করা হয়েছে।
আজ রবিবার হাসপাতালে মিলনায়তনে পরিচালক ও অধ্যাপক ডা. মীর জামাল উদ্দিনের সভাপতিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় হাসপাতালে সর্বস্তরের চিকিৎসক, কর্মকর্তা, সেবিকা এবং কর্মচারীরা উপস্থিত ছিলেন। বাদ জোহর হাসপাতালের মসজিদে বঙ্গবন্ধুর আত্মার শান্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
দিবসটি উপলক্ষে হাসপাতালের দরিদ্র রোগীদের মধ্যে বিনামূল্যে প্রধানমন্ত্রীর দেওয়া হার্টের রিং থেকে ৩জন রোগীকে বিনামূল্যে ৪টি রিং স্থাপন ও ৩জন রোগীর ফ্রি এনজিওগ্রাম করা হয়।