আবারও আফগানিস্তানের বিপক্ষে সিরিজ বাতিল করল ক্রিকেট অস্ট্রেলিয়া। আইসিসির ফিউচুর ট্যুরের অংশ হিসেবে এ বছরের আগস্টে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা ছিল অস্ট্রেলিয়ার। রশিদ খান-মোহাম্মদ নবিদের বিপক্ষে সিরিজটি হওয়ার কথা ছিল আরব আমিরাতে।
মঙ্গলবার আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে সেই সিরিজ না খেলার কথা জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। গত তিন বছরে তিনবার রশিদ খানদের সঙ্গে খেলতে অস্বীকৃতি জানাল তারা। কারণ নারীর মানবাধিকার হরণের অভিযোগ। আইসিসির পূর্ণ সদস্য থাকা দেশগুলোর মধ্যে কেবল আফগানিস্তানেরই নারী ক্রিকেট দল নেই।