ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে যথাযথ মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের "১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২৪" উদযাপিত।
পবিত্র কোরআন তেলাওয়াত এর মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে আলোচনা করেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও বঙ্গবন্ধু পরিবারের প্রবীণ সদস্য জনাব শেখ কবির হোসেন।
আলোচনা সভায় প্রফেসর ড. রকীব আহমদ, উপাচার্য , এফআইইউ এর সভাপতিত্বে আরও আলোচনা করেন ড. মোঃ মুঞ্জুর—ই—খোদা তরফদার, ট্রেজারার, এফআইইউ, জনাব মোঃ মশিউর রহমান, রেজিস্ট্রার, এফআইইউ, প্রফেসর ড. মাহমুদুল হাছান, ডিন, ফ্যাকাল্টি অব লিবারেল আর্টস অ্যান্ড স্যোসাল সায়েন্স, জনাব রিসাত নূর, সহকারী অধ্যাপক, ফ্যাকাল্টি অব ল এবং শিক্ষার্থীবৃন্দ।