বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ প্রবাসী কল্যাণ ব্যাংকের

আপডেট : ২২ মার্চ ২০২৪, ০৪:২১ পিএম

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে প্রবাসী কল্যাণ ব্যাংকের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বিনম্র শ্রদ্ধা ও পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।

গত ১৭ মার্চ ধানমণ্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ব্যাংকের ব্যাবস্থাপনা পরিচালক মো. মজিবর রহমান শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যাবস্থাপনা পরিচালক মো. জাহাঙ্গীর হোসেন, মহাব্যাবস্থাপক মো. নূর আলম সরদার এবং ব্যাংকের সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীগণ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত