ব্যাংকে বেতন তুলতে গিয়ে আত্মঘাতী হামলায় নিহত ৩ আফগান

আফগানিস্তানের কান্দাহার শহরে আত্মঘাতী বোমা হামলায় তিনজন নিহত এবং ১২ জন আহত হয়েছে। বৃহস্পতিবার (২১ মার্চ) সকালে একটি ব্যাংকের বাইরে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

কান্দাহার প্রদেশের তথ্য ও সংস্কৃতি বিভাগের পরিচালক ইনামুল্লাহ সামাঙ্গানি বার্তা সংস্থা এএফপিকে বলেন, সকাল ৮টার দিকে কান্দাহার শহরে আত্মঘাতী হামলায় তিনজন আফগান নাগরিক নিহত এবং ১২ জন আহত হয়েছে।

কান্দাহারের নিউ কাবুল ব্যাংক শাখার বাইরে অপেক্ষমাণ একদল লোককে লক্ষ্য করে বিস্ফোরণটি ঘটানো হয়। নিহতরা বেসামরিক নাগরিক। সবাই বেতন সংগ্রহের জন্য সেখানে জড়ো হয়েছিল।